আপনি যখন কোনো Manufacturing Unit Solar Power ব্যবহার করে Electricity Cost কমান, কোনো Corporate ESG Targets পূরণে Renewable Energy Procurement বাড়ায়, অথবা একটি Multinational Company Long-term PPA-এর মাধ্যমে Energy Price Volatility থেকে নিজেকে সুরক্ষিত করে—এই সিদ্ধান্তগুলোর পেছনে আজ শুধু Cost নয়, বরং Clean Energy Transition-এর Strategic প্রয়োজন কাজ করছে। আর এই Transition-কে Enterprise Level-এ Measurable Business Value-এ রূপান্তর করার কাজটাই করছে CleanMax।
2010 সালে প্রতিষ্ঠিত CleanMax গত 15+ বছর ধরে Commercial & Industrial (C&I) Enterprises-দের জন্য Green Power Supply, Energy Infrastructure Execution এবং Carbon Reduction Solutions প্রদান করছে। Long-term PPAs, Integrated Energy Services এবং Carbon Solutions-এর মাধ্যমে কোম্পানিটি Clients-দের Energy Cost Optimize করতে, Sustainability Goals Achieve করতে এবং ESG Performance Improve করতে সহায়তা করে। Pure B2B Model-এ পরিচালিত এই প্রতিষ্ঠান ইতোমধ্যে বহু Industries জুড়ে একটি শক্তিশালী Client Base গড়ে তুলেছে।
ভারতের Renewable Energy Adoption দ্রুত বাড়ছে—Solar & Wind Capacity Expansion, Open Access Procurement বৃদ্ধি এবং Corporate Green Power Demand বৃদ্ধির ফলে Market Tailwinds আরও শক্তিশালী হয়েছে। 2,799 MW Operational Capacity সহ CleanMax নিজেকে একটি Scalable Renewable Energy Platform হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা দীর্ঘমেয়াদে Energy Transition Theme-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই Blog-এ আমরা Data-driven ও Hype-freeভাবে বিশ্লেষণ করব—কোম্পানির IPO Details ও Background, Business Segments, Revenue Exposure, Financial Performance, Strengths ও Challenges, এবং GMP Trend—যাতে আপনি নিজেই Evaluate করতে পারেন, Clean Energy Theme-এ CleanMax আপনার Portfolio-তে জায়গা পাওয়ার মতো কি না।
Clean Max Enviro Energy Solutions-এর Company Overview
CleanMax একটি Pure Business-to-Business (B2B) Model-এ পরিচালিত Renewable Energy Provider, যা Commercial & Industrial (C&I) Clients-দের Decarbonize করতে Integrated Clean Energy Solutions প্রদান করে। 2010 সালে প্রতিষ্ঠিত এই সংস্থার Renewable Power Supply, Energy Infrastructure Execution এবং Carbon Reduction Services-এ 15+ বছরের অভিজ্ঞতা রয়েছে। এর পরিষেবার মধ্যে Long-term Renewable Power Supply, Energy Services এবং Carbon Credit Solutions অন্তর্ভুক্ত, যা Enterprises-দের Energy Cost কমাতে, Sustainability Targets পূরণ করতে এবং ESG Performance Improve করতে সহায়তা করে।
কোম্পানিটি দুটি মূল Business Segment-এর মাধ্যমে Revenue Earn করে। Renewable Energy Power Sales Segment– Long-term Power Purchase Agreements (PPAs)-এর অধীনে Green Power Supply করে, যা Clients-দের Predictable Energy Costs এবং Long-term Savings নিশ্চিত করে। Renewable Energy Services Segment EPC, Operations & Maintenance (O&M), এবং Carbon Services প্রদান করে Solar, Wind এবং Hybrid Systems-এর জন্য, যা Customer Premises-এ অথবা Company-developed Renewable Energy Farms-এ স্থাপন করা হয়। 31 October 2025 অনুযায়ী, CleanMax-এর Operational Capacity ছিল 2,799 MW — যা কোম্পানির Scale এবং Execution Capability নির্দেশ করে।
ভারতের দ্রুত সম্প্রসারিত Renewable Energy Market-এ CleanMax শক্তিশালীভাবে Positioned। Solar & Wind Adoption বৃদ্ধি, Open Access Procurement-এর Expansion, এবং Corporate Sustainable Energy Demand বৃদ্ধির ফলে কোম্পানির সামনে উল্লেখযোগ্য Long-term Growth Opportunity রয়েছে।
এক ঝলকে দেখে নিন IPO-এর মূল তথ্যগুলি
এই IPO-টির Book Running Lead Manager হিসেবে কাজ করছে Axis Capital Ltd., এবং Issue Registrar হিসেবে নিযুক্ত রয়েছে MUFG Intime India Pvt. Ltd.
কোন ক্যাটাগরি কত টাকা বিনিয়োগের জন্য Apply করতে পারেন?
IPO-তে বিভিন্ন ধরনের বিনিয়োগকারীর জন্য আলাদা আলাদা ক্যাটেগরি থাকে। প্রতিটি ক্যাটেগরির জন্য নির্দিষ্ট বিনিয়োগ সীমাও থাকে। দেখে নিন, এই IPO-এর জন্য কোন ধরনের বিনিয়োগকারী কতটা পর্যন্ত আবেদন করতে পারেন:
কোন গ্রুপে কত Percent শেয়ার Reservation রয়েছে?
এই IPO-তে Qualified Institutional Buyers-এর জন্য Highest Allocation রাখা হয়েছে, যা Institutional Participation-কে Emphasize করে। Retail Investors-এর জন্যও Significant Allocation থাকায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য অংশগ্রহণের সুযোগ ভালো, যদিও Strong Demand হলে Oversubscription দেখা যেতে পারে। অন্যদিকে, Non-Institutional Investors-এর Limited Quota HNI Category-তে Application-এর Competition বাড়াতে পারে।
Clean Max Enviro Energy Solutions-এর Shareholding Pattern
Pre-Offer Shareholding Structure অনুযায়ী, Fully Diluted Basis-এ Promoters Company-র 55.78% Shareholding Hold করে, যা Strong Promoter Control নির্দেশ করে। Promoter Holdings-এর মধ্যে BGTF One Holdings (DIFC) Limited Largest Stakeholder হিসেবে 31.42% Share Hold করে। এছাড়া KEMPINC LLP 12.86%, Kuldeep Jain 10.98%, Nidhi Jain 0.47% এবং Pratap Jain 0.05% Equity Hold করেন। Promoter Group Entity হিসেবে Rikhab Investments B.V. 9.21% Shareholding Hold করে, ফলে Promoters ও Promoter Group Collectively 64.99% Equity Control করে। পাশাপাশি, Other Shareholders Collectively 15.63% Equity Hold করে, যা Overall Ownership Base-কে আরও Diversified করে।
অন্যদিকে, Selling Shareholders; Company-র Ownership Structure-এ Significant Institutional Presence নির্দেশ করে। Augment India I Holdings, LLC 15.26% Share ও DSDG Holding APS 3.46% Share Sell করছে, সুতরাং মোট Selling Proportion দাড়াচ্ছে 18.72%। Promoter Group-এর 7.09% Selling Stake যুক্ত হলে, IPO-টির মাধ্যমে মোট 25.81% Equity Dilution ঘটছে, যা উল্লেখযোগ্য Secondary Sales Presence নির্দেশ করে।
Clean Max Enviro Energy Solutions-এর IPO-তে Raised Fund-এর ব্যবহারের পরিকল্পনা
Company Issue থেকে প্রাপ্ত Net Proceeds মূলত Balance Sheet Strong করা এবং সামগ্রিক Corporate Requirements পূরণে ব্যবহার করার পরিকল্পনা করেছে। প্রায় 1,122.67 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে Company ও তার Subsidiaries-দের কিছু Outstanding Borrowings আংশিক বা সম্পূর্ণ Repayment / Prepayment-এর জন্য। এর ফলে Finance Cost কমবে, Leverage Ratio Improve হবে এবং Financial Flexibility বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
অবশিষ্ট অর্থ General Corporate Purposes-এ ব্যবহার করা হবে, যার মধ্যে Operational Requirements, Strategic Initiatives এবং অন্যান্য Business Needs অন্তর্ভুক্ত — যা Company-র Long-term Growth ও Stability-কে Support করবে।
Clean Max Enviro Energy Solutions-এর Business Segments
CleanMax দুটি Core Segments-এর মাধ্যমে পরিচালিত হয়, যা Enterprise Decarbonization এবং Sustainable Energy Adoption-কে Support করে।
1. Renewable Energy Power Sales Segment
C&I Customers-কে Long-term Agreements-এর মাধ্যমে দুই ধরণের Renewable Power Supply করা হয়। যেগুলি হলো—
Onsite Solar (371 MW):
CleanMax Customer Premises-এ, যেমন Rooftop-এ Solar Plants Install করে, যার মাধ্যমে Direct Clean Power Consumption সম্ভব হয়। এর ফলে Transmission Loss কমে, Electricity Cost হ্রাস পায় এবং Businesses তাদের Idle Space ব্যবহার করে Sustainability Targets পূরণ করতে পারে।
Offsite Power (1,942 MW):
Company তার Renewable Energy Farms থেকে Solar, Wind এবং Hybrid Power STU ও CTU Networks-এর মাধ্যমে Open Access Model-এ Supply করে। এই Model Energy-intensive Enterprises-দের জন্য Scalable Green Energy, Predictable Pricing এবং Long-term Cost Savings নিশ্চিত করে।
2. Renewable Energy Services Segment
এই Segement-এর Under-এ দুই ধরণের Service Provide করা হয়। যেগুলি হলো—
Capex Services (486 MW):
CleanMax সেই সব Clients-দের জন্য Turnkey Project Development প্রদান করে, যারা নিজেরাই Renewable Assets Own করতে চায়। এই পরিষেবার মধ্যে Land Acquisition, EPC Execution এবং Lifetime O&M অন্তর্ভুক্ত থাকে। এর মাধ্যমে Customers তাদের Energy Infrastructure-এর উপর Control বজায় রাখতে পারে, পাশাপাশি CleanMax-এর Technical Expertise ব্যবহার করতে পারে।
Carbon Services:
Company End-to-End Carbon Management Solutions প্রদান করে, যার মধ্যে Emissions Measurement, Carbon Credits এবং Net-zero Strategies অন্তর্ভুক্ত। এই Services Organizations-দের ESG Commitments পূরণ করতে এবং Regulatory Requirements মেনে চলতে সহায়তা করে।
Clean Max Enviro Energy Solutions-এর ESG Framework
CleanMax একটি শক্তিশালী ESG Framework গড়ে তুলেছে, যা Governance, Environmental Management এবং Social Responsibility-এর সঙ্গে Sustainability Integrate করে। কোম্পানিটি Board-led Sustainability Committee, Operational Excellence Committee এবং Dedicated ESG Team-এর মাধ্যমে Strong Governance বজায় রাখে, Accountability ও Ethical Practices নিশ্চিত করে এবং GHG Reduction Targets অর্জনের দিকে অগ্রসর হয়।
Environmental দিক থেকে, CleanMax 2023 থেকে Scope 1 ও 2 Emissions-এর Carbon Neutrality অর্জন করেছে এবং Scope 3 Emissions Sustainable Procurement ও Vendor Monitoring-এর মাধ্যমে Active-ভাবে Manage করছে। Fiscal 2025-এ কোম্পানি 2.61 TWh Renewable Energy Generate করেছে, যা Clients-কে 1.89 Million Ton CO₂ Avoid করতে সহায়তা করেছে। পাশাপাশি Zero Waste-to-Landfill Operations বজায় রাখা হয়েছে এবং Advanced Water Conservation Measures Implement করা হয়েছে।
CleanMax Biodiversity Assessments এবং Climate Risk Analysis-ও Planning-এ অন্তর্ভুক্ত করে, যা TCFD ও TNFD Framework-এর সঙ্গে Align এবং Long-term Holistic Sustainability-এর Commitment প্রদর্শন করে।
Also Read: US–India Trade Deal: 50% থেকে 18%-এ Tariff বদল— বিভিন্ন Sectors ও Exports-এ কি প্রভাব ফেলল?
Clean Max Enviro Energy Solutions-এর Financial Performance
Key Parameter Indices
এই Financial Data থেকে দেখা যাচ্ছে যে CleanMax-এর Financial Performance গত কয়েক বছরে ধারাবাহিকভাবে শক্তিশালীভাবে Improve করেছে। Revenue from Operations FY 2023 থেকে FY 2025-এর মধ্যে 929.58 কোটি টাকা থেকে 1,495.70 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা দুই বছরের মধ্যে প্রায় 61% Growth-এর ইঙ্গিত দেয়। EBITDA FY 2023-এর 405.91 কোটি টাকা থেকে FY 2025-এ 1,015.07 কোটি টাকা পর্যন্ত বেড়েছে, যা Operational Efficiency ও Margin Improvement নির্দেশ করে। Cash PAT FY 2023-এর 161.04 কোটি টাকা থেকে FY 2025-এ 325 কোটি টাকা হয়েছে, যা Profitability এবং Cash Generation ক্ষমতার ধারাবাহিক শক্তিশালী হওয়ার প্রমাণ।
CleanMax-এর Business Revenue, Profitability এবং Cash Flow সব ক্ষেত্রেই ধারাবাহিকভাবে Improvement করছে, যা কোম্পানির Long-term Growth এবং Investor Confidence-এর জন্য Positive Signal হিসেবে দেখা যেতে পারে।
Financial Performance-এর Segment-Wise Breakdown
এই Segment-wise KPIs থেকে দেখা যাচ্ছে যে CleanMax-এর Revenue ও Profitability মূলত Renewable Energy Power Segment থেকে Driven হচ্ছে। FY 2023 থেকে FY 2025-এর মধ্যে এই Segment-এর Revenue 474.81 কোটি টাকা থেকে 1,107.24 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এবং Adjusted EBITDA 376.41 কোটি টাকা থেকে 955.27 কোটি টাকা পর্যন্ত বেড়েছে, যা Segment-এর শক্তিশালী Growth এবং Operational Efficiency নির্দেশ করে। অন্যদিকে, Renewable Energy Services Segment-এর Revenue এবং EBITDA তুলনামূলকভাবে স্থিতিশীল বা সামান্য কমেছে FY 2024-এ, যা দেখায় যে Services Segment-এর Contribution মোট Profitability-তে Power Segment-এর তুলনায় কম।
Profitability Margins
Profitability Margins দেখাচ্ছে যে CleanMax-এর Renewable Energy Power Segment Strongly Profitable। এক্ষেত্রে FY 2023 থেকে FY 2025-এর মধ্যে Adjusted EBITDA Margin 75.32% থেকে 81.94% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এবং Gross Margin প্রায় 93%-এর উপরে রয়েছে, যা Segment-এর Strong Operational Efficiency এবং High-margin Nature নির্দেশ করে। অন্যদিকে, Renewable Energy Services Segment-এর Margins তুলনামূলকভাবে কম এবং FY 2024-এ সাময়িকভাবে Adjusted EBITDA ও Gross Margin কিছুটা হ্রাস পেয়েছে, যা দেখায় যে Services Segment-এর Profitability Volatile এবং মূলভাবে Power Segment-এর তুলনায় কম Contribution করছে। CleanMax-এর মূল Profitability Driver হলো Renewable Energy Power Segment, যা Company-এর Long-term Margin Sustainability নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।
Also Read: Union Budget 2026–27: Growth, Governance ও Market Impact—সবকিছুর একটি Ground-Level Analysis
কোম্পনিটির Valuation Snapshot
এই Valuation Snapshot দেখলে স্পষ্ট হয় যে CleanMax-এর Post-IPO Valuation এখনও যথেষ্ট Demanding। Pre-IPO পর্যায়ে EPS ছিল 1.84 টাকা এবং P/E ছিল 634.34x, যা Highly Premium Valuation নির্দেশ করে। IPO-এর পর EPS বেড়ে 3.25 টাকা হয়েছে, এবং P/E কমে 324.28x-এ অবস্থান করছে। এর অর্থ, Post-IPO Phase-এ Stock-এর Upside মূলত Future Earnings Growth এবং Margin Expansion-এর উপর নির্ভর করবে; যদি Near-Term Performance Expectations পূরণ না করে, তাহলে Valuation De-Rating-এর সম্ভাবনা থাকতে পারে।
এই KPIs থেকে দেখা যাচ্ছে যে CleanMax-এর Financial Ratios FY2026-এর শেষ পর্যন্ত কিছু চাপের মধ্যে আছে। ROE Sep 30, 2026-এ 0.43% থেকে Mar 31, 2025-এর 1.27%-এর তুলনায় কমে গেছে, যা Profitability-এর সাময়িক ধীরগতি নির্দেশ করে। RoNW-ও 1.09% থেকে 0.43%-এ কমে গেছে, Debt/Equity 2025-এ 2.53-এ পৌঁছেছে, যা সামান্য বেশি Leverage নির্দেশ করছে। Price to Book Value 4.11, যা পূর্বের 4.20-এর তুলনায় সামান্য কম, কিন্তু এখনও Relatively High Valuation বোঝাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে Near-term Profitability Pressure ও High Leverage-র কারণে Investors-এর জন্য Vigilance প্রয়োজন, যদিও Valuation এখনও Premium Level-এ রয়েছে।
কোম্পানিটির Competitive Strengths
Robust Customer-Centric Capabilities: CleanMax-এর Business Model Client-First Approach-এ ভিত্তি করে তৈরি। সেপ্টেম্বর 30, 2025 অনুযায়ী, 555 Customers-এর সঙ্গে 1,198 PPAs/Contracts রয়েছে। Average Group Captive Size প্রতি Customer 24.08 MW এবং প্রতি PPA 12.50 MW। ছোট এবং Diversified Projects বিভিন্ন Sector ও Geography-তে তৈরি হওয়ায় Customer Insights, Cross-Sales এবং Long-Term Pipeline Visibility Improve হয়েছে।
Solutions-Driven Sales Approach: India, UAE, এবং Thailand-এ 53 জন Professionals-এর Dedicated Team Initial Engagement, Bespoke Contract Structuring, Project Execution, Commissioning এবং Ongoing Operations পর্যন্ত— পুরো Customer Lifecycle Manage করে।
Tailored Product Offerings: CleanMax 5টি Key Solutions প্রদান করে—Onsite Solar, Offsite STU, Offsite CTU, Capex Services এবং Carbon Services—যা Customers-কে Net Zero এবং Carbon Neutrality Target Achieve করতে সাহায্য করে।
Extensive Geographic Coverage: CleanMax India-র C&I Renewable Players-এর মধ্যে Largest Reach রাখে। Onsite Solar 23 States/UTs-এ, STU-Connected Farms 10 States-এ, এবং Upcoming CTU-Connected Farms 4 States-এ। পাশাপাশি UAE, Bahrain, এবং Thailand-এ Operations আছে, যা Multi-State এবং International Service নিশ্চিত করে।
Also Read: Fractal Analytics-এর IPO Analysis: এটি কি Enterprise AI-এর Emerging Future-এ Invest করার সুযোগ!
কোম্পানিটির Risk Factors
Profitability ও Cash Flow: অতীতের Loss (FY23–24) এবং কিছু Subsidiary-এর Loss কোম্পানির Profitability বজায় রাখা ও Loan Repayments Meeting করার সক্ষমতায় প্রভাব ফেলতে পারে।
Customer ও Contract Concentration: Top 10 Indian Customers প্রায় 35–45% Revenue প্রদান করে; কোনো Contract হারানো বা Renewal ব্যর্থ হলে Operations এবং Cash Flows-এ উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। PPA/EAPA Termination-এর সময়মতো বিকল্প না থাকলে Operations এবং Cash Flows ক্ষতিগ্রস্ত হতে পারে।
New Project Execution ও Construction Risks: প্রথম CTU/ISTS Projects এবং STU-Capex Projects Development Risks, Cost Overruns, Delay বা Performance Issues-এর কারণে Expansion এবং Financial Outcomes-এ প্রভাব ফেলতে পারে।
Promoter ও Subsidiary Share Pledges: Promoter Shares-এর Encumbrance Promoter Holdings Dilute করতে পারে এবং Control-এ প্রভাব ফেলতে পারে। Pledged Subsidiary Shares-এর Default Business এবং Cash Flows-এ Negative ফেলতে পারে।
Borrowing ও Related Party Transactions: IPO Proceeds-এর একটি অংশ Borrowings Repay করার জন্য ব্যবহার হবে, যা Funding এবং Timing Risks তৈরি করতে পারে। Historical এবং Future Related Party Deals সবসময় Most Favorable Terms-এ নাও হতে পারে।
Grey Market Premium: Market আগে থেকেই কী বলছে?
IPO-এর GMP দেখে বোঝা যাচ্ছে যে, CleanMax-এর IPO-তে Investors-এর মধ্যে Moderate Interest রয়েছে। 19 এবং 20 ফেব্রুয়ারি GMP 3 টাকা ছিল, যা Down থেকে Neutral ট্রেন্ড নির্দেশ করে, সেসময় এর সম্ভাব্য Listing Price ছিল প্রায় 1,056 টাকা (0.28%)। 21 ফেব্রুয়ারি GMP বৃদ্ধি পেয়ে 4 টাকা হয়েছে, যা Up ট্রেন্ড নির্দেশ করে এবং এক্ষেত্রে সম্ভাব্য Listing Price 1,057 টাকা (0.38%) পর্যন্ত পৌঁছেছে। এই Trend দেখায় যে IPO-র Grey Market-এ Slow কিন্তু Stable interest রয়েছে, এবং Listing-এ ছোটখাটো Positive Price Movement হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।
IPO-টির Grey Market Premium (GMP)
তারিখ | Grey Market Premium | ট্রেন্ড | সম্ভাব্য Listing Price |
|---|---|---|---|
19-02-2026 | 3 টাকা | Down ট্রেন্ড | 1056 (0.28%) |
20-02-2026 | 3 টাকা | Neutral ট্রেন্ড | 1056 (0.28%) |
21-02-2026 | 4 টাকা | Up ট্রেন্ড | 1057 (0.38%) |
Note: Grey Market Premium (GMP) খুব দ্রুত পরিবর্তন হয় এবং এটি কোম্পানি বা স্টক এক্সচেঞ্জ কখনই Officially প্রদান করে না। Investors-দের উচিত GMP-কে শুধু Indicative Market Sentiment হিসেবে দেখা—Final Decision নেওয়ার জন্য এটিকে এককভাবে কখনোই ব্যবহার করা উচিত নয়।
Clean Max Enviro Energy Solutions-এর IPO-তে Apply করার আগে আপনার Checklist কেমন হওয়া উচিত?
Clean Max Enviro-এর IPO-তে বিনিয়োগের আগে নিজেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে—
- আপনার কি পর্যাপ্ত Capital আছে, যা আপনি Panic Selling ছাড়া অন্তত Medium-to-Long-Term ধরে রাখতে পারবেন?
- Market Correction বা Short-term Price Drop-এর সময় আপনি কি সেই Volatility মানসিকভাবে Handle করতে প্রস্তুত?
- আপনি কি Daily Price Fluctuation উপেক্ষা করে Long-Term Growth Perspective বজায় রাখতে পারবেন?
- আপনি কি বিশ্বাস করেন যে Renewable Energy, Green Power Supply এবং Corporate Sustainability Adoption-এর Industry আগামী দিনে বড় Growth Potential রাখে?
- আপনি কি CleanMax-এর Financial Performance, Segment-wise Analysis, IPO Valuation এবং SEBI-এর Official Prospectus যথাযথভাবে Review করেছেন?
যদি এই প্রশ্নগুলোর মধ্যে অন্তত চারটিতে আপনার উত্তর “হ্যাঁ” হয়, তাহলে Clean Max Enviro Energy Solutions-এর IPO আপনার Investment Portfolio-এর জন্য বিবেচনাযোগ্য হতে পারে।
Clean Max Enviro Energy Solutions-এর IPO-তে Apply করার Step-গুলি
- Step 1: Demat Account খুলুন
আপনার Bank বা Zerodha, Groww, ICICI Direct, Angel One-এর মতো Broker App-এর মাধ্যমে Demat Account খুলতে পারেন।
সাধারণত পুরো Process কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হয়। - Step 2: Log In করে IPO Bid দিন
আপনার Broker App-এ Log In করুন।
“Clean Max Enviro Energy Solutions IPO” সার্চ করুন।
আপনার পছন্দ অনুযায়ী 1,000–1,053 টাকার মধ্যে Bid Price নির্বাচন করুন।
Prefered Lot Size Apply করুন (14 Shares Per Lot)।
UPI Link করে Payment Authorize করুন এবং Bid Confirm করুন। - Step 3: Allotment-এর জন্য অপেক্ষা করুন
Allotment Status আপনি Registrar-এর Website বা আপনার Broker App-এর মাধ্যমে চেক করতে পারবেন। - Step 4: Shares Credited হবে
Allotment হলে 27th February Shares Automatically আপনার Demat Account-এ Credit হয়ে যাবে। - Step 5: Listing Day-এ Trading শুরু করুন
Listing-এর পর NSE বা BSE-তে অন্যান্য Listed Shares-এর মতোই Buy বা Sell করতে পারবেন (Listing Date: 2nd March, 2026)।
শেষমত
Clean Max Enviro Energy Solutions-এর IPO India-এর Renewable Energy Transition Theme-এ বিনিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ Present করছে। 15+ বছরের B2B Experience, Strong Operational Capacity (2,799 MW), এবং Long-term PPAs ও Carbon Reduction Solutions-এর মাধ্যমে কোম্পানি Enterprise Clients-এর Energy Cost Optimize করতে এবং ESG Targets অর্জনে কার্যকরভাবে সহায়তা করছে।কোম্পানিটির Financial Performance ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে Renewable Energy Power Segment-এর Revenue ও Margins Steady। যদিও IPO-এর Valuation Premium Level-এ আছে, তবুও Long-term Growth Potential এবং Energy Transition Tailwinds Investors-এর জন্য উল্লেখযোগ্য Upside প্রস্তাব করছে।
তবে Near-term Profitability Pressure, High Leverage এবং Project Execution Risks-এর কারণে Investors-এর জন্য সতর্ক থাকা জরুরি। Proper Due Diligence এবং Long-term Perspective বজায় রেখে যারা বিনিয়োগ করতে চান, তাদের জন্য এই IPO Portfolio Diversification এবং Clean Energy Exposure-এর দিক থেকে বিবেচনাযোগ্য। IPO-তে Apply করার আগে Capital, Risk Appetite এবং Market Volatility-কে ভালোভাবে বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে Investment Decision Informative হয়।
FAQs
মোট Issue Size 3,100 কোটি টাকা, যার মধ্যে Fresh Issue 1,200 কোটি টাকা এবং Offer for Sale 1,900 কোটি টাকা।
IPO থেকে প্রাপ্ত Fund মূলত কোম্পানির Outstanding Borrowings Repayment বা Prepayment-এর জন্য ব্যবহার করা হবে। বাকি অর্থ General Corporate Purposes যেমন Operational Requirements এবং Strategic Initiatives-এ ব্যয় করা হবে।
Clean Max দুটি মূল Business Segment-এ কাজ করে। Renewable Energy Power Sales Segment-এর মাধ্যমে Onsite Solar এবং Offsite STU/CTU Power Supply করা হয়, আর Renewable Energy Services Segment-এর মাধ্যমে Capex Services ও Carbon Management Services প্রদান করা হয়।
যদি IPO Oversubscribed হয়, তবে Shares Proportionate Basis-এ Allot হবে। Retail Investors সাধারণত Minimum Lots পেতে পারেন, তবে Full Demand অনুযায়ী Allocation কম হতে পারে।
Employee Discount-এর মাধ্যমে Eligible Employees প্রতি Share 100 টাকা কম দামে Apply করতে পারবেন, যা সাধারণ Investors-এর Allocation-এর বাইরে হয়।
Fresh Issue-তে কোম্পানি নতুন Capital Raise করে, আর Offer for Sale-এ Promoters বা Selling Shareholders তাদের Existing Shares বিক্রি করে।
এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। একে কোনোভাবেই Investment Advice বা Recommendation হিসেবে গণ্য করা উচিত নয়। আমরা একটি SEBI-registered Organization, এবং আমাদের মূল লক্ষ্য হলো বিনিয়োগ সম্পর্কিত Concepts-এর সাধারণ জ্ঞান ও বোঝাপড়া বৃদ্ধি করা।
প্রত্যেক পাঠক/দর্শককে অনুরোধ করা হচ্ছে, যেকোনো Investment Decision নেওয়ার আগে নিজস্ব Research এবং Analysis করুন। Investment সর্বদা হওয়া উচিত ব্যক্তিগত Conviction-এর ভিত্তিতে, অন্যের মতামত থেকে নয়। অতএব, প্রদত্ত তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া কোনো ধরনের Investment Decision-এর জন্য আমরা কোনোভাবেই Liability বা Responsibility গ্রহণ করি না।
Leave a Reply